রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যুদ্ধাপরাধের আসামী বিল্লাল হোসেনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : একাত্তরে যশোরের কেশবপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মো. বিল্লাল হোসেন বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান।

৭৮ বছর বয়সী বিল্লাল বাধর্ক্যজনিত বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। গত ৫ মে তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৬ সালের ১০ অগাস্ট এক রায়ে বিল্লালসহ সাতজনকে আমৃত্যু কারাদণ্ড দেয়, আর সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে দেয় মৃত্যুদণ্ড।

ওই মামলার বিচার চলাকালে ২০১৪ সালে গ্রেপ্তার হন বিল্লাল। তারপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

এ কেমন সেলফি বেমো, বৃদ্ধাটি পুড়েই গেল দাউদাউ আগুনে!
হোটেল বয়কে বখশিশ দেয়া, কী বলে ইসলাম?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ