রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মেঘনায় ক্লিংকারবোঝাই জাহাজডুবি; আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুক্রবার রাতে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ও গাজীপুর ইউনিয়নের মাঝামাঝি জায়গায় কাটাখালি মাঝের চর এলাকায় এমভি শাফাতুল হক-২ নামের অপর জাহাজের ধাক্কায়  হাইমচরে মেঘনা নদীতে এমভি ‘মিলিনিয়াম’ নামের একটি ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত জাহাজে থাকা মাষ্টারসহ ১২ জন শ্রমিক উদ্ধার হয়েছে। এদের মধ্যে লস্কর ও বাবুর্চি আহত হয়েছেন।

জাহাজের মাস্টার শামছুল হক জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে এক হাজার টন ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে জাহাজটি ছেড়ে আসে। জাহাজটি কাটাখালি মাঝের চর এলাকায় আসলে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এমভি শাফাতুল হক-২ জাহাজটির ধাক্কা লেগে এমভি মিলিনিয়াম কাত হয়ে আস্তে আস্তে নদীতে ডুবতে থাকে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল দিয়ে যাওয়া এমভি ওশান লাইট নামে অপর জাহাজ তাদের এ অবস্থা দেখে ১২ জনকে উদ্ধার করে। তবে লস্কর নুরুন্নবী ও বাবুর্চি নয়ন আহত হয়েছেন। তাদেরকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

অপরদিকে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানিয়েছেন, খবর পেয়ে আমরা ওই জাহাজের ১২ জনকে উদ্ধার করেছি। এমভি মিলিনায়ম জাহাজটি ক্লিংকারবোঝাই ছিল। আর অপর জাহাজটি সম্পর্কে এখনো কোনো তথ্য পাইনি। আমরা খোঁজ খবর নিচ্ছি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ