রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নিষেধাজ্ঞা থাকলেও ইরানকে সুপার জেট দেবে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিষেধাজ্ঞা সত্বেও ইরানকে সুখোই সুপার জেট-১০০ বিমান সরবরাহ করবে রাশিয়া।

সুখোই সিভিল এয়াক্রাফ্ট কর্তৃপক্ষ বলেছে, ইরানের এয়ারলাইন্সগুলোর সঙ্গে তাদের পূর্বের সহযোগিতা অব্যাহত রাখা হবে।

অবশ্য কম্পানিটি জানিয়েছে, ইরানকে যেসব বিমান দেয়া হবে তাতে মার্কিন নির্মিত কোনো যন্ত্রাংশ কিংবা উপাদান ব্যবহার করা হবে না। এতে করে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে।

গত মাসে ইউরেশিয়া এয়ার শো-তে ইরান ও সুখোই কোম্পানির মধ্যে প্রাথমিক চুক্তি সই হয়। চুক্তি অনুসারে ইরানের অসেমান এয়ারলাইন্স ও ইরান এয়ার ট্যুরস সুখোই কোম্পানির কাছ থেকে ৪০টি যাত্রীবাহী আধুনিকমানের বিমান কিনবে।

এসব বিমান ১০০ যাত্রী বহন করতে সক্ষম।

‘যুক্তরাষ্ট্র-ইউরোপের কাছে দায়বদ্ধ নয় ইরান’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ