রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাকিস্তান ছেড়ে পালাতে পারলেন না মার্কিন কূটনীতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম  :  পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় এক মোটরবাইকচালক নিহত হওয়ার ঘটনায় জড়িত যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জোসেফ হল মার্কিন সামরিক বিমানে করে পালাতে চেষ্টা করলে তাকে আটকে দেয়া হয়েছে।

শনিবার কর্নেল হল নুর খান সামরিক বিমানবন্দরে পৌঁছালে তাকে যেতে দেয়া হয়নি।

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে মার্কিন বিমানবাহিনীর পরিবহন বিমান সি-১৩০ ইসলামাবাদে অবতরণ করে। যুক্তরাষ্ট্রে চলে যেতে দূতাবাস থেকে আট সঙ্গী নিয়ে কর্নেল হল বিমানঘাঁটিতে পৌঁছান।-খবর ডন ও বিবিসি অনলাইনের।

দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার দায়িত্বরত কর্মকর্তারা হলকে চিনতে পেরে তার পাসপোর্ট নিয়ে যান। তার পাকিস্তান ত্যাগের অনুমতি আছে কিনা জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে সেই খবর নেন। পরে জানতে পারেন, তাকে পাকিস্তান ছাড়ার অনুমতি দেয়া হয়নি।

এর পর কর্নেল হল সঙ্গীদের নিয়ে দূতাবাসে ফিরে যান। মার্কিন বিমানটিও বাগরামে চলে গেছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেছেন।

বেপরোয়া গাড়ি চালিয়ে আতিক বেগ নামে এক পাকিস্তানি মোটরবাইক আরোহী হত্যার অভিযোগ রয়েছে কর্নেল হলের বিরুদ্ধে।

সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, সংযোগ সড়কে লাল বাতি থাকা সত্ত্বেও একটি সাদা ফোর হুইল গাড়ি তা অতিক্রম করছে। তখন ওই মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এ সময় গাড়িটি কর্নেল হল চালাচ্ছিলেন বলে বলা হয়েছে।

তবে কর্নেল হল মদ্যপ অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন বলে যে খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের গণমাধ্যমে তা নাকচ করেছে পাকিস্তানে মার্কিন দূতাবাস।

ইসলামাবাদের হাইকোর্টে কর্নেল হলের বিচারের দাবি তুলেছেন নিহত আতিক বেগের বাবা। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট রুল জারি করেছে যে, কর্নেল হল সম্পূর্ণভাবে কূটনৈতিক অব্যাহতি পাবেন না।

ইতোমধ্যেই তার নাম ভ্রমণের কালো তালিকায় যোগ করা হয়েছে। এর মানে, তিনি পাকিস্তানের কোন বিমানবন্দর থেকেই দেশের বাইরে যেতে পারবেন না।

গত জানুয়ারিতে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেন যে, পাকিস্তান মিথ্যা আর ধোঁকা দিচ্ছে। সে মাসেই মার্কিন সরকার ঘোষণা দেয় যে, তারা পাকিস্তানের জন্য বরাদ্দ নিরাপত্তা সহায়তার প্রায় সবটাই কাটছাঁট করছে। কারণ দেশটি তাদের মাটিতে জঙ্গি নেটওয়ার্ক ঠেকাতে ব্যর্থ হয়েছে।

ওই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। দেশটি ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোন গোয়েন্দা তথ্য বিনিময় করবে না।

জমিয়ত ইউকে লন্ডন মহানগর শাখার কমিটি গঠন
কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ ১১ টায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ