রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

প্যারিসে ছুরি হামলা; হামলাকারীসহ দু’জন নিহত, কয়েকজন আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা করে একজনকে হত্যা এবং কয়েকজনকে আহত করার পর পুলিশের গুলিতে সে নিহত হয়েছে। ফ্রান্সের সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।

প্যারিসের একটি অপেরা হাউজের কাছে গত শনিবার এই হামলার ঘটনা ঘটে।

প্যারিস প্রশাসন বলছে, এক ব্যক্তি ছুরি নিয়ে কয়েকজনের ওপর আক্রমণের পর পুলিশ তাকে পরাজিত করেছেন। ঘটনার কোনো বিস্তারিত বিবরণ তারা দিচ্ছে না।

এএফপি নিউজ এজেন্সি বলেছে হামলাকারী সহ দুই ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে।

বিএফএম টিভিও বলেছে, হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে এবং হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

টুইটারে একটি বার্তায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গ্যারার্ড কলোম্ব বলেছেন, পুলিশের তৎপর এবং দ্রুত পদক্ষেপ হামলাকারীকে নিস্ক্রিয় করতে সক্ষম হয়েছে। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায় নি।

সূত্র: আল জাজিরা

রমজান শুধু ক্ষুধার্ত থাকার মাস নয়: মাওলানা মাহমুদ মাদানী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ