রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হারাম; লেবাননের মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার এক সংবাদ সম্মেলনে লেবাননের প্রভাবশালী মুফতি শেইখ রাশিদ কাব্বানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা হারাম। কোনো মুসলমানেরই উচিত নয় ইসরাইলের সঙ্গে আপোশ করা।

তিনি আরও বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম ভূখণ্ড। মুসলমানদের এই ভূখণ্ডকে ইহুদিবাদীরা ১৯৪৮ সালে দখলে নিয়েছে। ফিলিস্তিনকে মুক্ত করা ফিলিস্তিনিদের পাশাপাশি বিশ্বের সব মুসলমানের জন্য ফরজ। এক বিঘত ভূমির বিষয়েও আপোশ করা যাবে না।

মুফতি কাব্বানি বলেন, ফিলিস্তিন ও পবিত্র স্থানগুলো মুক্ত করার জন্য সবার পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

এদিকে, লেবাননের সিডন অঞ্চলের জুমার নামাজের ইমাম শেইখ আফিফ নাবলুসি বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। আমেরিকা যত চেষ্টাই চালাক না কেন ফিলিস্তিন ইস্যুকে মুসলমানদের মন থেকে মুছে ফেলতে পারবে না।

এইচজে

আরো পড়ুন গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮, আহত ২৭০০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ