রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

‘গাজার হত্যাকাণ্ডে নিষ্ক্রীয়তা প্রমাণ করে জাতিসংঘ অস্তিত্বহীন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইসরাইলের সেনাবাহিনী গাজায় ৬০ জনের বেশি মানুষকে হত্যা করার পরও জাতিসংঘের নিষ্ক্রীয়তা প্রমাণ করে জাতিসংঘ বলে আর কিছুর অস্তিত্ব নেই। জাতিসংঘ ভেঙে পড়েছে।

গতকাল বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেয়া এক বক্তৃতায় এরদোয়ান এ কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘের নিষ্ক্রীয়তার কারণেই ইসরাইল গাজায় খুনে গুণ্ডাদের দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে যেতে পারছে। গাজায় সোমবারের হত্যাযজ্ঞের পর জাতিসংঘের নিষ্ক্রীয়তা ও নীরবতার পর জাতিসংঘ ভেঙে পড়েছে। জাতিসংঘ বলে কিছুর অস্তিত্ব আর নেই।

গত সোমবার কয়েক সপ্তাহ ধরে চলমান গ্রেট মার্চ অব রিটার্ন এর অংশ হিসেবে এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের প্রতিবাদে নিরস্ত্র বিক্ষোভে হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী গাজায় ৬০ জনের বেশি মানুষকে হত্যা করে। ২৭০০ জনের বেশি মানুষ আহত হয় ইসরাইলের হামলায়।

এরদোয়ান ইসরাইলের কর্মকাণ্ডকে পৈশাচিক নৃংসশতা আখ্যা দেন।

তিনি আরও বলেন, তুরস্ক গাজায় ইসরাইলের হামলায় আহত ব্যক্তিদের গাজা থেকে বের করে এনে চিকিৎসার ব্যবস্থা করবে। গাজায় চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

সূত্র: আল জাজিরা

নাজিবের বাড়ি ঘেরাও করেছে মালয়েশিয়া পুলিশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ