রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে মার্কিন ইহুদিদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মার্কিন ইহুদিরা।

ট্রাম্প টাওয়ারের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে মার্কিন ইহুদিরা বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ভূমিকায় তারা নিজেদের ইহুদি পরিচয় নিয়ে লজ্জিত। তারা  জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন।

সোমবার গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদে প্রায় শতাধিক ইহুদি ওয়াশিংটনের ট্রাম্প টাওয়ার সংলগ্ন রাস্তা আটকে ২ ঘণ্টা বিক্ষোভ সমাবেশ করে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স।

সহিংসতা বন্ধ করো’, ‘ফিলিস্তিনিদের স্বাধীনতার মধ্যেই ইসরাইলের ভবিষ্যৎ নিহিত’, ‘আমরা একটি ভালোবাসার বিশ্ব গড়তে চাই’ লেখা টি শার্ট পড়ে বিক্ষোভে অংশ নেয় তারা।

তারা দাবি তোলে দখলদারিত্বের দূতাবাসের বিপরীতে একটি স্বাধীনতার দূতাবাস প্রতিষ্ঠা করা হোক।

ইসরায়েলের প্রগতিশীল সংবাদমাধ্যম হারেৎস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ওই বিক্ষোভে অংশ নেওয়া মার্কিন ইহুদিরা ফিলিস্তিনিদের ওপর পরিচালিত হত্যাযজ্ঞ ও দূতাবাস স্থানান্তরের সমালোচনা করে বলেছেন, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে তারা নিজেদের ইহুদি পরিচয় নিজেই লজ্জিত বোধ করছেন।

আরো পড়ুন- গাজায় মুসলিম নিধনে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ