রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাদকের কলোনিতে র‌্যাবের অভিযান, বন্দুকযুদ্ধে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরীতে মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা দুজন নিহত হয়েছেন বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেল স্টেশনের পাশে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে এই ঘটনা ঘটে। অভিযানে অংশ নেয়া র‌্যাব-৭ এর কর্মকর্তা লেফটন্যান্ট কমান্ডার আশেকুর রহমান আরটিভি অনলাইনকে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বরিশাল কলোনিতে গিয়েছিল র‌্যাব।

সেখানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়।

গোলাগুলি থামার পর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়। পরে দেখা যায়, তারা দুজনই মারা গেছেন।

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এদের একজনের বয়স ৫০ বছরের মতো, অন্যজনের বয়স আনুমানিক ৩৫ বছর।

নিহত একজনের হাতের পাশে একটি পিস্তল পড়ে থাকতে দেখা গেছে। অন্য জনের পাশে পড়ে ছিল দেশে তৈরি একটি বন্দুক। কিছু গুলির খোসাও পড়ে ছিল।

স্থানীয়রা জানায়, এই এলাকায় মাদকসেবীরা নিয়মিত আখড়া বসাত। ঘটনাস্থলে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যও পড়ে থাকতে দেখা গেছে ওই এলাকায়।

অারো পড়ুন- মহিমান্বিত রমজানে মধ্যরাতে জেগে উঠলো রোজাদারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ