রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কারাগারেই থাকতে হবে নাজিবকে: আনোয়ার ইব্রাহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  নাজিব রাজাককে আমি যে কারাগারে ছিলাম সেখানেই যেতে হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সদ্য কারামুক্ত প্রভাবশালী নেতা আনোয়ার ইব্রাহিম।

দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর ব্যপারে তিনি এ মন্তব্য করে আরো বলেন, আমার প্রত্যাশা, শত শত কোটি ডলার দুর্নীতির মামলায় খুব শিগগিরই কারাগারে যাবেন নাজিব।

বৃহস্পতিবার (১৭ মে) এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বুধবার কারাগার থেকে মুক্তির একদিন পরই এ সাক্ষাৎকার দেন আনোয়ার।

২০১৫ সাল থেকে কারারুদ্ধ ছিলেন তিনি। সমকামিতা ও দুর্নীতির অভিযোগে নাজিবই তাকে কারাগারে পাঠিয়েছিলেন।

শিগগিরই আবার রাজনীতিতে ফিরে আসবেন জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমাকে কয়েকটা মাস সময় দিন। এমপি হিসেবে আমি ফিরে আসছি। এখন এটাই প্রথম কাজ।’

ওয়ানএমডিবি নামের তহবিলের কয়েকশ’ কোটি ডলার পকেটে ঢোকান বলে অভিযোগ রয়েছে নাজিবের বিরুদ্ধে। এ নিয়ে কঠোর আইনি লড়াইয়ের মুখে রয়েছেন তিনি।

সাক্ষাৎকারে আনোয়ার বলেন, দুইদিন আগে আমি যেখানে (কারাগারে) ছিলাম শিগগিরই সেখানে যাবেন নাজিব। আমার দৃঢ় বিশ্বাস নাজিব দুর্নীতির মামলায় অভিযুক্ত হবেন। তাকে কারাগোরে যেতে হবে। সূত্র: এএফপি

আরো পড়ুন- রমজানে গাজা সীমান্ত খোলা রাখবে মিশর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ