রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজায় ইসরাইলি হত্যা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ বলেছে, গত শুক্রবার গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলের পুলিশের চালানো গণহত্যা যুদ্ধাপরাধের শামিল।

জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে এ ঘোষণা করে জাতিসংঘ।

ফিলিস্তিন ইস্যুতে মাইকেল লিঙ্ক এক ভিডিও বার্তার মাধ্যমে বলেন, আমি অবশ্যই ওই বেসামরিক লোকদের চালানো হত্যাকাণ্ডকে জেনেভা কনভেনশন এবং রোম সংবিধানের আওতায় যুদ্ধাপরাধ বলবো।

ফিলিস্তিনিদের সঙ্গে একাত্বতা ঘোষণা ওঅাইসির

তিনি বলেন, গাজায় বিক্ষোভকারীরা সম্পূর্ণভাবে নিরস্ত্র এবং অহিংস। হাজার হাজার বিক্ষোভকারী শুধু তাদের উন্নত ভবিষ্যতের জন্য সেখানে বিক্ষোভ করছে। তারা কোনো অপরাধী নয়।

লিঙ্ক আরও বলেন, গত সাত সপ্তাহ ধরে বেশিরভাগ লোকই তাদের দখলকৃত বাসভূমিতে শান্তিতে এবং স্বাধীনভাবে বসবাসের জন্য বিক্ষোভ করে যাচ্ছে।

জাতিসংঘের মতে গত সাত সপ্তাহ ধরে ইসরাইলি সৈন্যদের হাতে প্রায় শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, সাংবাদিক, চিকিৎসক এবং বহু তরুণ ছিলেন। এছাড়াও প্রায় ১২ হাজার লোক আহত হয়েছেন।

কোথায় আছেন মুহাম্মদ বিন সালমান?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ