রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঘোষণা করে মাদক বিরোধী বন্দুকযুদ্ধে ৪ দিনে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘোষণা দিয়ে মাদকবিরোধী অভিযান শুরু করেছে সরকারি বাহিনী ও সংস্থাগুলো। এর আগেও একাধিকবার ঘোষণা দিয়ে মাদকবিরোধী অভিযান হয়েছে। তবে পার্থক্যটা হচ্ছে, এবারে একের পর এক কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে, যাতে নিহত ব্যক্তিরা সন্দেহভাজন মাদক ব্যবসায়ী বলে জানানো হচ্ছে।

অভিযানে বড় ধরনের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার না হলেও গত চার দিনে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ছয়জন। অভিযানে অংশ নেওয়া বাহিনীর একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, মাদক নির্মূলে এখন বন্দুকযুদ্ধকেই ভরসা বলে মনে করা হচ্ছে।

তবে মানবাধিকারকর্মী ও পুলিশের সাবেক কর্মকর্তারা মনে করেন, বন্দুকযুদ্ধ কোনো সমাধান হতে পারে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মতে, শুধু অভিযান দিয়ে মাদক সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়।

গতকাল সন্ধ্যায় তিনি বলেন, ‘এ জন্য দরকার মানুষের সচেতনতা। সেটা না হলে মাদক সমস্যা থেকে আমরা কোনোদিনই বের হতে পারব না।’

র‍্যাব সূত্র জানায়, ৪ মে থেকেই র‍্যাব বিশেষ অভিযান শুরু করেছে। ১৭ মে পর্যন্ত দেড় হাজার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মূল অভিযান শুরু হয়েছে সোমবারের ঘোষণা দেওয়ার পর থেকে। ওই ঘোষণার পর থেকে এখন প্রতিদিনই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে।

মাকতাবাতুল ফাতাহ’র টিএসও পদে নিয়োগ পাচ্ছেন কওমি পড়ুয়ারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ