রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আমিরাতের ইফতার প্রত্যাখ্যান ফিলিস্তিনিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোজার অন্যতম একটি অংশ হচ্ছে ইফতার। জেরুসালেমের আন্দোলনকর্মীরা এবার রমজানে এক ব্যতিক্রমধর্মী প্রতিবাদ শুরু করেছেন। তারা টুইটারে হ্যাশট্যাগউইআরনটহাঙ্গগ্রি চালু করেছেন।

আল-আকসা মসজিদে দর্শনার্থীদের জন্য সংযুক্ত আরব আমিরাত যে ইফতার সামগ্রী দান করে তা প্রত্যাখ্যান করছেন জেরুসালেমের এই আন্দোলনকর্মীরা। তাদের অভিযোগ উপসাগরীয় এই রাষ্ট্র দখলদার ইসরায়েলের সমর্থনে নাকবার ৭০তম বার্ষিকীতে অধিকৃত জেরুজালেমের মধ্য দিয়ে আন্তর্জাতিক গিরো ডি’ইতালিয়া সাইকেল প্রতিযোগিতায় টিম পাঠায়।

ফিলিস্তিনের অলিম্পিক কমিটি ওই প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণের সমালোচনা করেছে। তাদের ভাষায় এ ধরনের অংশগ্রহণ ফিলিস্তিনি জনগণের মহান সংগ্রামের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার নজির স্থাপন করলো।

ইসরায়েলের একটি হিব্রু ভাষার রেডিও বলছে, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক এতোটাই গভীর যে যোগাযোগমন্ত্রী আয়ুব কারাকে আমিরাত সফরের একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এমনকি খুব শিগগিরই আমিরাতের কর্মকর্তারা ইসরায়েল সফর করবেন বলেও জানিয়েছেন ইসরায়েলি এই মন্ত্রী।

গেলো বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার কয়েকদিন পর ওই সাইকেল প্রতিযোগিতায় টিম পাঠায় মানামা। ওইসময় ট্রাম্পের ঘোষণার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ‘সাইড’ ইস্যু।

এক টুইটে তিনি লিখেন, সাইড ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে জড়ানো অর্থহীন। তবে ফিলিস্তিনের পক্ষ থেকে বাহরাইন মন্ত্রীর ওই মন্তব্যের কঠোর নিন্দা জানানো হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ