মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

এবার যৌন হয়রানির শিকার ঢাবির ছাত্রী; ৪ বাস আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলন্ত বাসে এবার লাঞ্ছিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী। আর এর প্রতিবাদে চারটি বাস আটক করা হয়েছে।

রোববার শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় ট্রাস্ট পরিবহন নামের বাসগুলো আটক করা হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ মে) বিকাল পাঁচটার সময়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের এক নারী হয়রানির শিকার হন।

ট্রাস্ট পরিবহন নামের বাসের চালকের সহকারী প্রথমে ওই শিক্ষার্থীকে যৌন হেনস্থার চেষ্টা করে। এমনকি তার সাথে সাথে অশালীন আচরণ করে।

এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে ইভটিজিং করেছে বলে চারটি বাস আটক করেছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

হিফেজের পাশাপাশি English Version সিলেবাসের মাদরাসা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ