শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

জুমার দিন বা রমজান মাসে মৃত্যু হলে কী হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: জুমার দিনে মৃত্যু ফজিলতপূর্ণ হওয়া এবং জুমার দিনে মৃত্যু হলে বান্দার জান্নাত নসিব হবে বা সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এরকম সব হাদিস দুর্বল বা অশুদ্ধ।

একইভাবে রমজান মাসে মৃত্যুর কোনো বিশেষ ফজিলতের কথাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়।

যে ব্যক্তি সৎকাজ করে ঈমানের সাথে মৃত্যু বরণ করবে সে জুমার দিন মৃত্যু বরণ করুক বা অন্য যে কোনো দিন সে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যুর দিন ক্ষণের এ ক্ষেত্রে কোনো ভূমিকা নেই।

যে শিরকের ওপর মৃত্যু বরণ করে সে যে সময় যে স্থানেই মৃত্যু বরণ করুক না কেনো, জাহান্নামে যাবে।

আর যদি আদম সন্তান পাপের পথে থেকে মৃত্যু বরণ করে তাহলে তার পরিণতি আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হবে। একত্ববাদী মুমিন হয়ে থাকলে এক দিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে।

কিন্তু এর আগে আল্লাহ চাইলে তার কৃত কর্মের জন্য তাকে শাস্তি দিতে পারেন, চাইলে ক্ষমাও করে দিতে পারেন।

আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চই আল্লাহ শিরক ক্ষমা করবেন না এবং শিরক ছাড়া অন্য অপরাধের মধ্যে যেগুলো চান ক্ষমা করবেন। -সূরা নিসা (আয়াত: ৪৮)

চীনে মুসলিমদের বন্দি করে ‘ব্রেনওয়াশ’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ