রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গুয়াতেমালার পর জেরুসালেমে এবার দূতাবাস স্থানান্তর করল প্যারাগুয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আমেরিকার পথ অনুসরণ করে সব প্রতিবাদ ও আইনকে উপেক্ষা করে এবার তেল আবিব থেকে জেরুসালেমে দূতাবাস স্থানান্তর করেছে প্যারাগুয়ে।

দূতাবাস স্থানান্তর উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরাসিও কার্টেস উপস্থিত ছিল।

এর আগে গত বুধবার ফিলিস্তিনিদের প্রচণ্ড বিক্ষোভের মধ্যেই আমেরিকার পথ অনুসরণ করে দ্বিতীয় দেশ হিসেবে গুয়াতেমালা বায়তুল মুকাদ্দাসে দূতাবাস সরিয়ে নেয়। গুয়াতেমালার প্রেসিডেন্টের উপস্থিতিতে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

গত ১৪ মে পবিত্র বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করে আমেরিকা। সেদিন এর প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনিবাসীদের সাথে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সংঘর্ষের ফলে ৬৫ জন ফিলিস্তিনি শহীদ এবং প্রায় ৩ হাজার ফিলিস্তিনি আহত হন।

২০১৪ সালে গাজায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলার পর সেখানে এত বেশি হতাহতের ঘটনা আর ঘটেনি।বিক্ষোভের মধ্যেই বায়তুল মুকাদ্দাসে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল।

এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনারসহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিল।

আরো পড়ুন- একজন রোজাদার যেন একজন সৈনিক!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ