রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কানাডার আদালতে রিভিউতেও বিএনপি ‌‘সন্ত্রাসী সংগঠন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে আগের দেয়া রায় বহাল রেখেছে কানাডার ফেডারেল আদালত।

দেশটিতে আশ্রয়প্রার্থী মোস্তফা কামাল নামে এক বিএনপি কর্মীর পক্ষ থেকে করা একটি রিভিউ আবেদনের প্রেক্ষিতে আবেদনটি খারিজ করে গত ৪ মে এ রায় দেয় ফেডারেল আদালত। রায়ের বিবরণ সোমবার (২১মে) ওয়েবসাইটে দেয়া হয়েছে।

সেখানে কারণসহ ব্যাখ্যা দিয়ে জানানো হয়েছে, বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ বলে মন্ত্রীর বক্তব্যকেই আবারও মেনে নিয়েছে ফেডারেল আদালত।

২০১৫ সালে বাংলাদেশ ছেড়ে কানাডায় আশ্রয়প্রার্থী হন মো. মোস্তফা কামাল। তার বিষয়ে কানাডীয় সরকার আদালতকে তখন বলেছিল, তিনি বাংলাদেশে বিএনপি নামে যে রাজনৈতিক দলের সদস্য পরিচয়ে আশ্রয় চাচ্ছেন, সেই রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত।

শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকে উৎখাতেও দলটি প্ররোচণা দিচ্ছে বলে যথেষ্ট যৌক্তিক কারণ আছে বলে কানাডা সরকারের পক্ষ থেকে আদালতে দাবি করেন দেশটির জননিরাপত্তা ও জরুরি তৎপরতা বিষয়ক মন্ত্রী। কানাডিয়ান বর্ডার সিকিউরিটি এজেন্সি (সিবিএসএ)-এর তৈরি একটি প্রতিবেদনের প্রেক্ষিতে এ দাবি করেন তিনি।

কানাডা সরকারের এই বক্তব্য গ্রহণ করে আদালত মোস্তফা কামালের আবেদন খারিজ করে দিলে তিনি আবার দেশটির ফেডারেল কোর্টে রিভিউয়ের জন্য আবেদন করেন।

ফেডারেল কোর্ট গত ৪ মে এ আপিলের রায় ঘোষণা করেন, যা ওয়েবসাইটে দেয়া হয়েছে সোমবার। রায়ে কারণসহ ব্যাখ্যা দিয়ে জানানো হয়েছে, বিএনপি’কে ‘সন্ত্রাসী দল’ বলে মন্ত্রীর বক্তব্যকেই আবারও মেনে নিয়েছেন ফেডারেল কোর্ট।কানাডা ফেডারেল কোর্ট-বিএনপি সন্ত্রাসী দল

রায়ে বলা হয়েছে, মোস্তফা কামালের রিভিউ আবেদনের পর ফেডারেল কোর্টের পক্ষ থেকে জননিরাপত্তা ও জরুরি তৎপরতা বিষয়ক মন্ত্রীর দাবির সত্যতা যাচাইয়ের জন্য কানাডার অভিবাসন ও শরণার্থী বোর্ডের অভিবাসন বিভাগ (আইডি)-কে নির্দেশ দেন।

আরো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে কাজা ও কাফফারা ওয়াজিব হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ