শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

‘কেউ কেউ আবার ফোন-ফ্যাক্সের দোকান খুলে না বসে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দালিব রহমান পার্থ
চেয়ারম্যান, বিজেপি

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর পরেও দুর্নীতি কমে নাই বরং বেড়েছে...। এখন মন্ত্রী-সচিবদের ফোন ব্যবহারের কোনো নির্ধারিত সীমা রাখা হচ্ছে না। যত খরচ হবে, তত টাকা সরকার থেকে দেয়া হবে। আমার তো ভয় হয় যে বিল দিতে হবে না, তাই কেউ কেউ আবার ফোন-ফ্যাক্সের দোকান না খুলে বসে...।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় ‘সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮’।

ওই নীতিমালা অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা সরকারি খরচে ৭৫ হাজার টাকা দামের মোবাইল ফোন কিনতে পারবেন। তাদের মোবাইল ফোনের আনলিমিটেড বিলও পরিশোধ করবে সরকার। এ ছাড়া যুগ্ম সচিবরা মোবাইল ফোন বিল বাবদ এক হাজার ৫০০ টাকা করে পাবেন।

বিষয়টি নিয়ে সচেতন মহলে সমালোচনা চলছে। কারণ বর্তমানে ২৫ হাজার টাকার মধ্যেই অনেক ভালো মোবাইল ফোন পাওয়া যায়। আর মোবাইল বিলে কোনো নির্দিষ্ট অংক না থাকায় তা নিয়ে কথা হচ্ছে বেশি।

আন্দলিব রহমান পার্থ’র ফেসবুক পেইজ থেকে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ