রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ছাত্র বৃত্তি সঠিকভাবে বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট ফান্ডের আওতায় সরকারের গৃহীত বৃত্তি ও অন্যান্য সুবিধা গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে বিতরণে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আজ তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিলের ৫ম বৈঠকে এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ট্রাস্টের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা যাতে শিক্ষা সহায়তার সুবিধা অন লাইনে পায় সেজন্য ই-স্টাইপেন্ড ব্যবস্থা চালুর নিদের্শ দেন।

বৈঠকে ট্রাস্টের কর্মকান্ড ও বর্তমান অবস্থা এবং ২০১৮ সালের বৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

ট্রাস্টের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মোস্তফা কামাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্রাস্টের সদস্যবর্গ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’র সফল উৎক্ষেপণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ আহমেদ জয়কে অভিনন্দন জানান।

আরো পড়ুন- রোজার সময় মুসলিমদের ছুটি নিতে বলে বিপাকে ডেনিশ মন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ