রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজধানীতে আনসার আল ইসলামের ৭ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৭ যুবককে আটক করা হয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব তাদের কাছে থাকা বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৪ মে) রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো লক্ষীপুরের রায়পুরের মো. আলীর ছেলে মো. কামাল উদ্দিন (৩৭), কুমিল্লার মুরাদনগর থানার ঘোরাশাল এলাকার সিফাত (৩০), চট্টগ্রামের চাঁদপুর মতলবের আবুল হাসেমের ছেলে দিদারুল ইসলাম (২৬), শেরপুর কাজীর চর এলাকার আব্দুল মুন্নাফ খানের ছেলে রিফাতুল্লাহ খান (১৯), টাঙ্গাইল সদরের দুপুরিয়া ইউনিয়নের মৃত ইসলাম মিয়ার ছেলে মো. শীতল মিয়া (২৭), পিরোজপুরের নাজিরপুর থানার শাখারীকাঠি ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে মুহিবুর রহমান (২৪) ও ফরিদপুরের সালথা থানার সায়েদুদ্দিনের ছেলে মো. এরশাদুল হক টিটু (২৪)।

বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মুহিবুর রহমান ও এরশাদুল হক টিটু বারিধারার ব্লুমফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ইংরেজির শিক্ষক।

রমজানে কেমন আছে রোহিঙ্গারা?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ