রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রোহিঙ্গা ইস্যু দক্ষভাবে সামলাচ্ছে বাংলাদেশ: কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফনটেইন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে কানাডা বাংলাদেশের পাশে আছে , এ সংকট সমাধানে কূটনৈতিকসহ সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবে তার দেশ।

নানা সীমাবদ্ধতার পরও রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ দারুণ দক্ষতার সঙ্গে সামলাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে কানাডিয়ান হাইকমিশনার এসব মন্তব্য করেন।

বৈঠক শেষে তোফায়েল আহমেদ বলেন, কানাডা এ দেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী ১০০ ইকোনমিক জোন হচ্ছে দেশে।

প্রয়োজনে তাদের একটি বিশেষ জোন দেওয়া হবে। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে কানাডিয়ান হাইকমিশনার বলেন, মিয়ানমার ও বাংলাদেশ সফর শেষে তাদের রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত বব রে দেশটির সরকারকে একটি প্রতিবেদন দিয়েছে।

ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আগামী সপ্তাহে বিশেষ ঘোষণা আসতে পারে। প্রিফনটেইন জানান, রোহিঙ্গা ইস্যুতে এরই মধ্যে কানাডা সরকার বাংলাদেশকে ৮৫ মিলিয়ন এবং পরে ১৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

এ ছাড়া রোহিঙ্গাদের নিয়ে তার দেশের এনজিওগুলোও কাজ করছে। বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বেশ ভালো। একে আরও বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে হাইকমিশনার বলেন, আমাদের দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক যা আছে আমরা তা আরও বাড়াতে চাই।

কেননা এ দেশের বিপুল জনসংখ্যা, যা জনশক্তি হতে পারে এবং এ দেশের বিস্ময়কর প্রবৃদ্ধি আমাদের আকৃষ্ট করেছে।

বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে ‘সন্ত্রাসী’ দল হিসেবে কানাডার একটি আদালত আবারও ঘোষণা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কানাডার স্বাধীন বিচারব্যবস্থা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন- রোজার সময় মুসলিমদের ছুটি নিতে বলে বিপাকে ডেনিশ মন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ