রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইফতারে পানি পানকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত পাঁচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের ইফতার মাহফিলে পানি খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। সহিংসতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর ছাত্রলীগের সভাপতি মিকাইল হোসেন হিমেলের সঙ্গে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সদস্য তফসিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে রাত ১০টার দিকে এই সংঘর্ষ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পরে। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা বিচ্ছিন্ন ভাবে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়।

এতে ছুড়িকাঘাতসহ পাঁচ ছাত্রলীগের নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়। তাদের মধ্যে জয় হোসেন এবং মহসিন মোল্লাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহদের শরিরে ছুড়িকাঘাতসহ জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর পুরো শহরে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনা সর্ম্পকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন জানান, ‘ছাত্রলীগের ইফতার মাহফিলে পানি খাওয়াকে কেন্দ্র করে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এ নিয়ে আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউল হক জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ