রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিলেট মহানগর ছাত্র মজলিসের ‘প্রতিরোধ মিছিল’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে ‘প্রতিরোধ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ‘খাদ্য দ্রব্যে বিষপ্রয়োগ, বন্ধ কর করতে হবে, দেশে দেশে মুসলিম নিধন, বন্ধ কর করতে হবে’সহ বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিরোধ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক ও খোলা মার্কেটসমূহ প্রদক্ষিণ শেষে বন্দরবাজার এসে শেষ হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি তারিক বিন হাবীবের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ রশীদ মুশতাকের পরিচালনায় প্রতিরোধ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েস আহমদ, ছাত্র মজলিস সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান জামাল, হযরত শাহজালাল রহ. জোন সভাপতি মনসুর আহমদ, সেক্রেটারি আইনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইয়াহইয়া মাহমুদ, বায়তুলমাল সম্পাদক জালাল মাহবুব।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, হযরত উবায়দুল হক রহ. জোন সভাপতি আহবাবুর রহমান, সেক্রেটারি আব্দুল ওয়াহিদ, বুরহান উদ্দীন রহ. জোন সভাপতি মুহাম্মদ মনির হুসেন।

জামেয়া মাদানিয়া শাখার সেক্রেটারি ইকরামুল হক জুনাইদ, প্রশিক্ষণ সম্পাদক আহসান সাদী, আখতার হুসাইন, মামুনুর রশিদ, আব্দুল মুক্তাদির, মাহফুজ হুসাইন, ফাহিম আহমদ।

আলিয়া মাদরাসা শাখার সভাপতি ফরীদ উদ্দীন, হযরত মাদানি র. জোন সেক্রেটারি আব্দুল মুকিত, আল্লামা আজিজুল হক রহ. জোন সভাপতি রাকিব আল হাসান, সেক্রেটারি ইসমাঈল আহমদ, মুহিত আহমদ প্রমুখ।

‘রমজানের ফ্রি সময়ে বেশি বেশি জনগণের পাশে যান; বন্ধন দৃঢ় করুন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ