রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাশ্মির সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার জম্মু-কাশ্মির সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ গেরিলা নিহত হয়েছে। তঙ্গধার সেক্টর দিয়ে গেরিলারা অনুপ্রবেশের চেষ্টা করায় নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ করলে তারা নিহত হয়। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে।

এর আগে গত ২৪ মে জম্মু-কাশ্মিরের কুপওয়াড়া জেলায় গেরিলাদের একটি দল অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। সেসময় সেনাবাহিনী গুলিবর্ষণ করে তাদেরকে হটিয়ে দেয়। গত বৃহস্পতিবার ভোরে কেরান সেক্টরে সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহভাজন গতিবিধি দেখে তাদেরকে চ্যালেঞ্জ জানায়। এসময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে গেরিলারা পালিয়ে যেতে বাধ্য হয়।

এদিকে, গতকাল সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ‘সীমান্তে ভারত শান্তি চায়। কিন্তু পাকিস্তান একনাগাড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। পাকিস্তান শান্তি চাইলে ওরা আমাদের দিকে সন্ত্রাসী অনুপ্রবেশ বন্ধ করে পদক্ষেপ নিক।’

মূলত অনুপ্রবেশে মদদ দেয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে যুদ্ধবিরতি ঘটানো হয় এবং এ ধরনের ঘটনা ঘটলে তাদেরও পাল্টা জবাব দিতে হয় বলেও মন্তব্য করে ভারত সেনাপ্রধান।

এইচজে

আরো পড়ুন রমজানের শুরুতে যে আমল করতেন আল্লামা কাশ্মীরি রহ.

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ