মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

কিনোট স্পীকার হিসেবে ড. ওবায়দুল্লাহর আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সম্প্রতি থাইল্যান্ডের ইয়ালা রাজাবাহাট ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত “Research for Stability, Prosperity and Sustainability” শিরোনামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে কিনোট স্পীকার ও আন্তর্জাতিক প্যানেল ডিসকাসনের অন্যতম ডিসকাসেন্ট হিসেবে আমন্ত্রিত হয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ যোগদান করেন।

উক্ত কনফারেন্সে তিনি “Education for Sustainable Development: An Islamic Perspective” শিরোণামের উপর মূল বক্তব্য এবং “Education for Sustainability” শিরোণামের উপর আন্তর্জাতিক প্যানেল ডিসকাসন্স-এ অংশগ্রহণ করে উপস্থিত স্কলার ও গবেষকদের বিষয় সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ইসলামি শিক্ষা কীভাবে টেকসই উন্নয়নে অবদান রাখতে পারে তা ছিল আলোচনার মূল বিষয়বস্তু। ছাত্র জীবনে কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত ড. ওবায়দুল্লাহ ইতিপূর্বে বাংলাদেশ ছাড়াও মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ইন্ডিয়ায় অনুষ্ঠিত আন্তার্জাতিক কনফারেন্সে যোগদান করে ২০ টি প্রবন্ধ উপস্থাপন করেছেন।

তার একটি অনুবাদগ্রন্থ ও একটি মৌলিক গ্রন্থ ইতিমধ্যেই পাঠক সমাজে সাড়া জাগিয়েছে এবং দুইটি মৌলিক গ্রন্থ প্রকাশের অপেক্ষায়।

তার লেখা ২৫টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক রিসার্স জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও জাতীয় বাংলা ও ইংরেজি দৈনিকে প্রায় ২০০ নিবন্ধ প্রকাশিত হয়েছে।

ড. ওবায়দুল্লাহ’র গবেষণার মূল বিষয়বস্তু ধর্মের সামাজিক দৃষ্টিভঙ্গি যা আধুনিক বিশ্বে সুখী ও শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম হবে। তিনি সবার দোয়া প্রার্থী।

আরো পড়ুন- রোজাদারের বিশেষ একটি দোয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ