রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাদক বিষয়ে অভিযোগ প্রমাণিত হলে আ‘লীগ বিএনপির কেউ ছাড় পাবে না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইলে আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদ সদস্য বদির বেয়াই যেমন ছাড় পায়নি, তেমনি যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে বদিসহ আওয়ামী লীগ-বিএনপি ও অন্যান্য দলের যারা মাদক ব্যবসার সাথে জড়িত কেউই ছাড় পাবে না।

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে ওবায়দুর কাদের বলেন, এদেশের তরুণ সমাজ মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে মিয়ানমার থেকে রোহিঙ্গা স্রোতের মত এ দেশে আসছে, তাদের সাথে সুনামির মত মাদক ঢুকে পড়েছে পাড়া মহল্লায়। এই অবস্থায় জনগণ এরকম একটি অভিযান চেয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তির কোনো এজেন্ডা না থাকলেও এবারের সফর থেকে তিস্তা চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে। আজ পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আছে বলেও জানান মন্ত্রী।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ