রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সড়ক খোঁড়াখুঁড়িতে ঢাকাবাসীর ভোগান্তির শেষ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার প্রায় ৪০০ কিলোমিটার সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। এসব সড়ক সংস্কার, সড়ক খুঁড়ে গভীর ড্রেন নির্মাণ, মিডিয়ান সংস্কার ও ফুটপাতের উন্নয়ন কাজ করা হচ্ছে।

বর্ষা মৌসুমে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে খোঁড়াখুঁড়ি চলায় কর্মব্যস্ত নগরবাসীর জীবন বিষিয়ে উঠেছে।

বিশেষ করে স্কুলগামী ক্ষুদে শিক্ষার্থী, নারী, প্রতিবন্ধী ও অসুস্থ মানুষ ভোগান্তিতে পড়ছেন। বর্ষা মৌসুমে সড়ক খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার নীতিমালা থাকলেও সেসব মানছে না নগর সংস্থাগুলো।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, এ সংস্থার অধীনে ১ হাজার ৩৫০ কিলোমিটার সড়ক। বেশ কয়েকটি প্রকল্পের আওতায় ২০০ কিলোমিটারের বেশি সড়কে সংস্কার, পাইপ স্থাপন, মিডিয়ান সংস্কার ও ফুটপাতের উন্নয়ন কাজ চলছে।

আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ হাজার কিলোমিটার সড়কের প্রায় ২০০ কিলোমিটারে সংস্কার, পাইপলাইন স্থাপন, মিডিয়ান সংস্কার ও ফুটপাতের উন্নয়ন কাজ চলছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, নীতিমালা অনুযায়ী বর্ষা মৌসুমে সড়ক সংস্কার কাজ বন্ধ থাকার কথা।

কিন্তু এবার চলছে কেন, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। বাস্তবতা হচ্ছে, এবার বর্ষা অনেকটা আগেভাগে এসেছে। এ কারণে উন্নয়ন কাজে নগরবাসীর কিছুটা ভোগান্তি হচ্ছে।

তিনি আরও বলেন, জুনের মধ্যে বেশিরভাগ সড়কের উন্নয়ন কাজ শেষ হবে। কিছু সড়কের কাজ চলমান থাকবে।

দরপত্রের কার্যাদেশ অনুযায়ী অনেক সড়কে কাজ চালানোর আইনগত সুযোগ থাকবে। তবে নতুন করে আর কোনো সড়ক কাটাকাটির অনুমোদন দেয়া হবে না।

আরো পড়ুন-  রোজাদারের বিশেষ একটি দোয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ