রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

'বারবার কেন ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর ভারত সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

প্রধানমন্ত্রীর সফরে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থই উদ্ধার হচ্ছে না। তবে বারবার কেন প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন, জনগণের মধ্যে নানা গুঞ্জন আছে বলেন তিনি।

শনিবার (২৬ মে) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি মাদক বিরোধী অভিযানের বিরোধিতা করে সরকারের এমন বক্তব্যের সমালোচনা করে মোশাররফ বলেন, আমরা অভিযানের বিরোধিতা করি না। আমরা পদ্ধতির বিরোধিতা করি। তাদের গ্রেফতার করা হোক।

আইনে সোপর্দ করা হোক। তাদের জিজ্ঞাসাবাদ করে গডফাদারদের নাম বের করা হোক। এদেশের সাধারণ মানুষ পর্যন্ত জানে মাদকের সম্রাট কারা। প্রধানমন্ত্রীর বিশেষ দূত পর্যন্ত সংসদে বলেছেন- এই পার্লামেন্টেই মাদকের গডফাদার আছে।

এদের আজকে ধরা হয় না, ধরা হয় ছোট খাটো যারা মাদক বহন করে। তাদের খুন করা হয়। এর মধ্যে কোনও বাহাদুরি নাই।

তিনি আরো বলেন, ‘শান্তিপূর্ণ ও নরম কর্মসূচির মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়নি। দেশে গণঅভ্যুত্থান হবে সময়মতো। তারিখ নির্ধারণ করে সেটা হবে না। কোটা পদ্ধতির আন্দোলন তারিখ নির্ধারণ করে হয়নি।

আগামীতে জনগণকে নিয়ে ছাত্র-যুবকরা স্বৈরাচারের পতন ঘটাবে। সেই দিনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি।’ প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, যুবদলের নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের আকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- দিনে ২২ ঘন্টা রোজা রাখছেন তারা (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ