রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিলেটে মাওলানার ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের বিশ্বনাথে আবদুল্লাহ (৩৬) নামে এক মাওলানার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের মৃত আবদুন নুরের ছেলে।

রবিবার সকালে গ্রামের আনোয়ার মিয়ার কবরস্থানের গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে জানা যায়।

পারিবারিক সূত্র জানায়, মাদরাসায় পড়া শেষ হওয়ার কিছুদিন পর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন। রবিবার সকাল ১০টার দিকে নাচুনী গ্রামের আনোয়ার আলীর পারিবারিক কবরস্থানের একটি মেরুন গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন তার চাচাতো ভাই মকবুল মিয়া। পরে থানা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে লাশ উদ্ধারে যাওয়া বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই সবুজ কুমার নাইডু বলেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ