রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদি থেকে দেশে ফিরলেন ৪০ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে নারী কর্মীদের আসা অব্যাহত রয়েছে। রোববার (২৭ মে) আরও ৪০ নারী কর্মী দেশে ফিরেছেন। রাত ৮টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে ওই ৪০ নারী কর্মী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এই ৪০ জন নারী শ্রমিকের ফেরতের ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল বলে জানা যায়।

এর আগে গত ১৯ মে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন ৬৬ জন নারী শ্রমিক। আর ২০ মে ফেরেন ২১ জন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাস কল্যাণ ডেস্ক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সৌদি আরব থেকে সম্প্রতি দফায় দফায় নারী কর্মীদের ফিরে আসায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমালোচনাও করছেন অনেকেই। আবার অনেকেই এই অবস্থার পরিপ্রেক্ষিতে সেদেশে নারী কর্মী পাঠানোর বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তবে সরকার থেকে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

আরও পড়ুন : সৌদি আরবে ৯ নির্যাতিতা নারীকে দেশে ফিরতে বাধা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ