রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতের নিপাহ মহামারী ছড়াতে পারে সারা বিশ্বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে নিপাহ ভাইরাস ছড়াচ্ছে তা বিশ্বব্যাপী মহামারীর কারণ হতে পারে।

এ পর্যন্ত এ ভাইরাসে সেখানে ১৩ জন মারা গেছে। কেরালায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ ভাইরাসে মৃত্যুর হার ৭০ শতাংশ এবং এর কোনো ভ্যাকসিন নেই। এর আরেকটি মারাত্মক দিক হচ্ছে এটি আক্রান্ত ব্যক্তিকে কোমায় পৌঁছে দিতে হবে।

বিশ্বস্বাস্থ্য সংস্থা যে আটটি ভাইরাসকে বিশ্ব মহামারীর কারণ মনে করে তার মধ্যে ইবোলা ও জিকার সাথে নিপাহও রয়েছে।

সংস্থাটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ ভাইরাসে আক্রান্তদের সহায়তা করতে সেখানে পৌঁছেছেন।

১৯৯৮ সাল থেকে নিপাহ ভাইরাসে মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে ২৬০ জন নিহত হয়েছে।

প্রথমে শূকর ছিল এ ভাইরাসের বাহন। কিন্তু বর্তমানে বাদুড়ের মাধ্যমে এ ভাইরাস ছড়াচ্ছে। সেই সাথে যেসব পরিবারে লোকজন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, সেখানে কিছু পশুপাখিকেও মরে পড়ে থাকতে দেখা গেছে।

কেরালার কোজিকোড ও মালাপ্পুরাম জেলায় সম্প্রতি দুই শতাধিক লোক নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এর আগে ২০০১ সালে প্রথমে এবং পরে ২০০৭ সালে ৫০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেরকম মনে করা হচ্ছিল, বাদূড় এ ভাইরাস ছড়াচ্ছে, আসলে তা নয়।

কিন্তু পুরো ভারতজুড়ে এই ভীতিই ছড়াচ্ছে দিন দিন। পাশ্ববর্তি দেশগুলোরও ভয় আছে এ ভাইরাস থেকে।

আরো পড়ুন- রোজা হচ্ছে গোপন ইবাদত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ