রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইমরানকে তুলতে গিয়ে ছাত্র ইউনিয়ন কর্মীদের বেধড়ক লাঠিপেটা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা: ইমরান এইচ সরকারকে তুলে নিতে গিয়ে ছাত্র ইউনিয়ন কর্মীদের বেধড়ক পিটিয়েছে র‌্যাব সদস‌্যরা।

এ সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ অন্তত ৮ জন নেতাকর্মীকে আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী জানান, বিকেলে জাদুঘরের সামনে ক্রসফায়ার ও মাদকবিরোধী কর্মসূচি পালন করছিল ছাত্র ইউনিয়ন। এরপরেই গণজাগরণ মঞ্চের কর্মসূচি ছিল।

এ সময় হঠাৎ সাদা মাইক্রোবাসে করে কয়েকজন ইমরান ভাইকে তুলে নিয়ে যাচ্ছিল। ছাত্র ইউনিয়ন কর্মীরা বাধা দিলে পাশেই থাকা র‌্যাব সদস্যরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সেই নার্স হত্যা অনিচ্ছাকৃত; ইসরায়েলের সাফাই!

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ