রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বদিকে কাবা শরিফের গিলাফ দিয়ে সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ইস্যুতে অবদান রাখায় সৌদি আরবের মক্কা নগরীতে কাবা শরিফের পবিত্র গিলাফ দিয়ে সম্মাননা জানানো হয়েছে সংসদ সদস্য আবদুর রহমান বদিকে।

গতকাল মঙ্গলবার সকালে মসজিদুল হারামের পরিচালনা কমিটির পক্ষ থেকে বদিকে এ সম্মাননা প্রদান করা হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবছর হজ মৌসুমের আগে কাবা শরিফের পুরোনো গিলাফ বদলে ফেলা হয়। সেই গিলাফের কাপড়টি কেটে তার টুকরোগুলো মুসলমানদের কল্যাণে অবদান রেখেছেন এমন ব্যক্তিদের সম্মাননা-স্মারক হিসেবে দেওয়া হয়।

হেলাল উদ্দিন জানান, মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ চরমপন্থীদের হত্যাযজ্ঞের মুখে উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের মানবিক সহায়তা প্রদান করায় সংসদ সদস্যকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হলো।

ওমরাহ পালনের জন্য আবদুর রহমান বদি এখন সপরিবারে সৌদি আরবে অবস্থান করছেন। এদিকে, দেশব্যাপী মাদকবিরোধী অভিযান ঘিরে আলোচনার কেন্দ্রে থাকা সরকারদলীয় সংসদ সদস্য বদির বিদেশ যাওয়া নিয়ে চলছে নানা রকম গুঞ্জন।

আরো পড়ুন- ‘রোজার মাসে বলছি, জড়িতদের কাউকে ছাড়ব না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ