রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ময়মনসিংহের হকার্স মার্কেটে দেড়শ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় হকার্স মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তার আগে ভয়াবহ এ আগুনে মার্কেটের প্রায় দেড়শ দোকান পুড়ে গেছে।

ঈদের আগে এমন ক্ষতি হওয়ায় ভেঙে পড়েছেন ব্যবসায়ী তার তাদের পরিবার।

ফায়াস সার্ভিসের ১০টি ইউনিট দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শহিদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগতে পারে। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়ায় র‌্যাব-পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

হকার্স মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব বলেন, “ঈদকে কেন্দ্র করে মালামাল তুলেছিলেন ব্যবসায়ীরা। অনেকে করেছিলেন ব্যাংকলোনও। কিন্তু আগুনের লেলিহান শিখায় তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এমন সর্বনাশ মেনে নিতে পারছেন না। নিঃস্ব হয়ে হাউমাউ কাঁদছেন তারা।”

ময়মনসিং হকার্স মার্কেটে আগুন, ৮ ইউনিট মাঠে (ভিডিও)

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ