শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কাবা চত্বরে আত্মহত্যার নেপথ্যে কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

সৌদি আরবে পবিত্র কাবাঘরের পাশে বিদেশি এক নাগরিক আত্মহত্যা করেছে। গতকাল (শুক্রবার) রাত ৯টা ২০ মিনিটের সময় লাফ দেয় এবং ঘটনাস্থলেই মারা যায়।

ঠিক কেন আত্মহত্যা করেছেন, এটি জানা যায়নি। সৌদি পুলিশ এক মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, “দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া, আত্মহত্যাকারী ব্যক্তি কোন দেশের নাগরিক এবং তার আত্মহত্যার কারণ কী- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।”

কীভাবে এ ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

কাবাঘরের পাশে  আত্মহত্যার চেষ্টা করার ঘটনা একদমই নতুন নয়।গত কয়েক বছরে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন ওপর তলা থেকে কাবা চত্বরে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। অনেককে আত্মহত্যার চেষ্টাকালে আটকে দেওয়া হয়েছে।

ঠিক কী কারণে  কাবাঘরকে আত্মহত্যার জায়গা বানানো হচ্ছে তা এখন পর‌্যন্ত স্পষ্ট না। তবে পূর্ব এশিয়ার অনেকে মনে করেন, কাবা ঘরের পাশে আত্মহত্যা অত্যন্ত বড় পুণ্যের কাজ।

তবে ইসলামি শরিয়াহ অনুযায়ী আত্মহত্যা মহাপাপ এবং বড় গুনাহের শামিল। একে পুণ্য মনে করার কোন কারণ নেই। আর্থসামাজিক চাপে পড়েও আত্মহত্যা করার কোন সুযোগ ইসলামে নেই। সূত্র : আল-জাজিরা।

আরও পড়ুন : কাবাঘরের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ