বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিয়ে পুরস্কৃত রিকশাচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিলেট নগরীর জিন্দাবাজারে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮৫ হাজার টাকা ফেরত দেয়া সেই রিকশাচালক আব্দুল আজিজকে (৫৫) পুরস্কৃত করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রিকশাচালক আজিজের হাতে পুরস্কারস্বরূপ পাঁচ হাজার টাকা তুলে দেয়া হয়।

সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান আব্দুল আজিজকে এ টাকা প্রদান করেন। ঈদের পর তাকে আরো সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।

আব্দুল আজিজ নেত্রকোনা জেলার আটপাড়া থানার নোয়াপাড়া গ্রামের মৃত মো. আব্দুল হামিদ খানের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর বালুচর এলাকায় বসবাস করছেন।

পুরস্কার হাতে পেয়ে আব্দুল আজিজ বলেন, ‘আমি খুব খুশি। আমার কাজে খুশি হয়ে ওই টাকার আসল মালিকও আমাকে দুই হাজার টাকা পুরস্কার দিয়েছিলেন।’

জেলা প্রশাসক নুমেরী জামান আব্দুল আজিজকে বলেন, ‘আপনি (আজিজ) আমাদের হিরো। আপনার মতো এমন সৎ মানুষ আজকাল দেখা যায় না। আপনাকে পুরস্কৃত করতে পেরে আমার খুব ভালো লাগছে।’

প্রসঙ্গত, গত ১১ জুন নগরীর জিন্দাবাজারে রাস্তায় ৮৫ হাজার টাকা কুড়িয়ে পান আব্দুল আজিজ ওরফে আক্তারুজ্জামান নামের এক রিকশাচালক। এসময় জিন্দাবাজারে দায়িত্বপালনরত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান ও উম্মে সালিক রুমাইয়ার কাছে ওই টাকা জমা দেন তিনি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন আমিনুল ইসলাম রুহেল নামের এক ব্যক্তি। তিনি দাবি করেন, কুড়িয়ে পাওয়া টাকার বান্ডিলটি তার।

পুলিশের প্রশ্নের মুখে তিনি বলেন, ওই বান্ডিলে কতো টাকার কয়টি নোট রয়েছে। রুহেলের বক্তব্যের সত্যতা খুঁজে পায় পুলিশ। এরপর রুহেলের দাবি অনুযায়ী প্রাইম ব্যাংকের লালদীঘিরপাড় শাখায় যায় পুলিশ। সাথে যান দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া ও এম সাজ্জাদুল হাসান। সেখানে গিয়ে চেক বইয়ের কপি মিলিয়ে এবং ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ রুহেলের দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়। এরপর সেই ৮৫ হাজার টাকা রুহেলের হাতে তুলে দেয় পুলিশ।

রিকশাচালকের এমন সততায় মুগ্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া ও এম সাজ্জাদুল হাসান সেদিন ওই রিকশাচালকের নাম ও ঠিকানা রেখে দিয়েছিলেন। সততার জন্য ওই রিকশাচালককে পুরস্কার দেবেন বলেও ঘোষণা দিয়েছিলেন তারা। অবশেষে তাদের উপস্থিতিতেই আজ পুরস্কৃত হলেন রিকশাচালক আব্দুল আজিজ।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আশরাফুল হক।

কেইম্যান গভর্নর সিলেটের আনোয়ার চৌধুরী বহিস্কার

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ