রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাকুন্দিয়ায় বিবর্তন ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ‘পাকুন্দিয়া ফেসবুক সোসাইটি’ ও ‘বিবর্তন ফাউন্ডেশন’ এর যৌথ উদ্যোগে প্রায় ৪০জন গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ (বুধবার) পাকুন্দিয়ার পৌর আইডিয়াল স্কুল প্রাঙ্গণে ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ.কে.এম জাকির হোসেনের সভাপতিত্বে ও নাইমুর রহমান পুলকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (মহিলা) জনাবা জাহানারা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনার্স মাস্টার্স এসোসিয়েশনের সহ-সভাপতি জনাব আবু হানিফ সহ এসোসিয়েশনের সভাপতি এবং ‘সময়ের সংবাদ’ পত্রিকার পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আহসান জুয়েল আহমেদ।

এ সময় উপস্থিত অথিতিরা উভয় সংগঠনের দায়িত্বশীলদের শুভেচ্ছা জানান ও এ ধরনের মহৎ কাজকে স্বাগত জানান।

উল্লেখ্য, ‘বিবর্তন ফাউন্ডেশন’ প্রতিষ্ঠানটি ২০১২ সালে গঠিত হয়ে বর্তমান (২০১৮) সময় পর্যন্ত সাফল্যের সাথে কৃতিত্ব বয়ে এনেছে।

ছয় কুড়িতেও সতেজ আকবর আলীর নামাজ রোজা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ