বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইন্টারনেট ছাড়াই ব্রাউজিং সুবিধা ক্রোম ব্রাউজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে গুগল। নতুন ফিচারটি হচ্ছে অফলাইন ক্রোম ফর অ্যান্ড্রয়েড। ফিচারটির সুবিধা হচ্ছে, টানা ইন্টারনেট না থাকলেও ওয়েবপেজে ঢোকা যাবে।

ক্রোম ফর অ্যান্ড্রয়েড বিভাগটির পণ্য ব্যবস্থাপক অ্যামান্ডা বস বলেছেন “যখন বিনা মূল্যের ভালো গতির কোনো ওয়াই–ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবেন, তখন ক্রোম সংশ্লিষ্ট কিছু আর্টিকেল ডাউনলোড করে রাখবে।

আপনার অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ এবং জনপ্রিয় পেজ গুগল সংরক্ষণ করে রাখবে। যখন ইন্টারনেট সংযোগ থাকবে না, তখন এসব কনটেন্ট পড়া যাবে। যদি ক্রোমে সাইন ইন করা থাকে, তবে ব্রাউজিং হিস্টোরি অনুসারে সংগতিপূর্ণ আর্টিকেল পাবেন ব্যবহারকারী।

ক্রোম অন অ্যান্ড্রয়েড ফিচারটি ১০০টিরও বেশি দেশে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর থেকে ক্রোম অন অ্যান্ড্রয়েড হালনাগাদ করে নিলে এ সুবিধা পাওয়া যাবে।”

আরও পড়ুন : ইন্টারনেটের খরচ কমানোর ৫ উপায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ