রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

শান্তি চুক্তির অধীনেই মিটবে আদিবাসী সংকট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাহড়ি ও আদিবাসীদের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তিচুক্তির অধীনেই রাষ্ট্র ও পাহাড়ি-আদিবাসী সংকট মিটবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

আজ সিরডাপ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ও সম্প্রীতি অর্জনে প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ১৯৯৭ সালে শান্তি চুক্তির পর রাষ্ট্রের সাথে পাহাড়ি ও আদিবাসীদের সাথে কোন বিরোধ নেই বলেও তিনি দৃঢ়মত পোষণ করেছেন তিনি।

শান্তিচুক্তির ২১ বছর হলেও সরকারের ধারাবাহিকতা না থাকায় চুক্তিটি দ্রুত সময়ে পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। এ হিসেবে ১২ বছর ৬ মাস মূলত কাজ হয়েছে। সরকার এখন পার্বত্য অঞ্চলের বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে।

মাদক, অস্ত্র, চোরাচালান বন্ধে আদিবাসীদের ব্যাপারে তিনি বলেন, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের জন্য শান্তি নষ্ট হচ্ছে।পাহাড়ি অঞ্চলের শান্তির জন‌্য মাদক, অস্ত্র, চোরাচালান, বন্ধ করা জরুরি।এক শ্রেণির শিল্পপতিরা জমি দখল করলেও কর্মসংস্থান করছেন না। এখানে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না। কৃষি সম্ভাবনাকেও কাজে লাগানো হচ্ছে না।তবে এখানে কর্মসংস্থান সৃষ্টি করা উচিত।

শান্তি বজায় রাখতে তিনি পারস্পরিক আলোচনার উপরও জোর দেন। তিনি বলেন এখানে পাহাড়ি আদিবাসীদের সাথে সিভিল প্রশাসন ও পুলিশ সরাসরি আলোচনা করলে নিজেদের মধ‌্যে আধিপত্য বিস্তারের যে সংঘাত তা বন্ধ হবে।

নানুপুর মাদরাসার নতুন শাইখুল হাদিস মুফতি কুতুব উদ্দীন

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ