রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ক্রিকেট নিয়ে দ্বন্দ্বে রাজধানীতে কিশোর খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে আল-আমিন (১৮) নামে এক কিশোর খুনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

আল-আমিনের বন্ধু ও স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল-আমিনের গ্রামের বাড়ি বরিশাল। সে নন্দীপাড়ার রিফিউজি ক্যাম্পে নানীর সঙ্গে থাকতো। তার বাবার নাম মোশারফ হোসেন। বাবা-মা গ্রামে থাকেন। বর্তমানে সে একটি পোশাক কারখানায় কাজ করতো বলে জানা গেছে।

নিহতের বন্ধু জয় জানান, নন্দীপাড়ার গোলারবাড়ি এলাকায় মেলায় আল-আমিনসহ তারা ৮ বন্ধু গিয়েছিল। সেখানে একই এলাকার সোহরাব, জাবেদসহ আরও কয়েকজন মিলে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে তারা আলামিনের পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, ক্রিকেট খেলায় দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে শুনেছি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন : এবার মেসির জন্য আরেক যুবকের আত্মহত্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ