রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

যশোরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর শহরের শঙ্করপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি, দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে তিনি নিহত হন। শহরের শঙ্করপুর বাবলাতলা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাহিয়ান বলেন, ওই এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে তারা খবর পান। সেখানে পুলিশ হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ ছাড়াও একটি ওয়ান শুটারগান, একটি গুলি এবং পাঁচটি বোমা উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, মাথায় গুলিবিদ্ধ হওয়ায় ওই যুবক মারা গেছেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

দাওরায়ে হাদিসে মেধা তালিকায় শীর্ষ যারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ