রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

মোংলা বন্দর উন্নয়নে ভারত দিচ্ছে ৬,২৫৬ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের উন্নয়নে ৬ হাজার পাঁচশ কোটি টাকার বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে।

এই বৃহৎ প্রকল্পের মধ্যে রয়েছে, বন্দরের কাছে একটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ এবং মোংলা থেকে নেপাল ও ভুটান হয়ে ভারতের কলকাতা পর্যন্ত রেললাইন এবং আঞ্চলিক যোগাযোগ বাড়াতে প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ।

মোংলা বন্দর সূত্রে জানা যায়, ২০০৯ সালে বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের ফলে গত নয় বছরে বিদেশি জাহাজ ভেরা, পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি বৃদ্ধির প্রেক্ষিতে মংলা একটি লাভজনক ও ব্যস্ত বন্দরে পরিণত হয়েছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর একেএম ফারুক হাসান বলেন, গত সাড়ে নয় বছরে দশ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম গৃহীত হয়েছে। মংলা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের পথে।

তিনি আরও বলেন, আমরা সম্প্রতি ছয় হাজার পাঁচশ কোটি টাকার বৃহৎ প্রকল্প গ্রহণ করেছি।

তৃতীয় লাইন অব ক্রেডিট (এলওসি)-এর আওতায় আগামী অর্থবছরে ভারত সরকার এ প্রকল্প বাস্তবায়নের জন্য ছয় হাজার ২৫৬ কোটি টাকা দেবে।

ফারুক হাসান বলেন, মংলা বন্দর কর্তৃপক্ষ আগামী রোববার অথবা সোমবার এ সংক্রান্ত অর্থনৈতিক প্রকল্প প্রস্তাব নৌ মন্ত্রণালয়ে পাঠাবে।

তিনি আরও বলেন, মংলা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হলে এখানে অন্তত ২৫ হাজার লোকের কাজের সুযোগ সৃষ্টি হবে।

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ