রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

টাঙ্গাইলে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : টাঙ্গাইল শহরে কুমুদিনী কলেজ মোড়ে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে পুলিশ সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৪ জন।আহতরা হলেন সোনারগাঁও থানা পুলিশের ৩ সদস্য ও মাইক্রোবাস চালক। মঙ্গলবার (১৭ জুলাই) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

মাইক্রোবাসে থাকা সোনারগাঁও থানার এসআই তানভীর আহমেদ জানান, অপহৃত এক তরুণীকে উদ্ধারে বাদীপক্ষের লোকজনসহ রাজশাহীতে যায় সোনারগাঁও থানা পুলিশের একটি দল। পরে অপহৃত তরুণীকে উদ্ধার করে রাজশাহী থেকে সোনারগাঁও ফেরার পথে টাঙ্গাইলের কুমুদিনী কলেজ মোড়ে পৌঁছালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলেই মারা যান উদ্ধার হওয়া তরুণী সোনারগাঁওয়ের ভবনাথপুর গ্রামের জান্নাতুল ফেরদাউস বন্যা ও তার খালাতো ভাই মোহাম্মদ ফারুক।

হাসপাতালে নেয়ার পর মারা যান বন্যার মামা সিরাজুল ইসলাম। হাসপাতালে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন :যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ