মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: লোকমুখে প্রচলিত শত শত ভুল মাসআলা আজকাল আমরা ধর্মের অংশ বলে মানা শুরু করে দিয়েছি। এসব মাসআলার সত্যতা সম্পর্কে আমাদের জানা থাকা প্রয়োজন। এর মধ্য থেকে ৩ টি ভুল মাসআলা তুলে ধরা হলো-

১. কাপড় বা শরীর কি কুকুরের গায়ে লাগলে নাপাক হয়ে যায়?

অনেক মানুষের ধারণা, কুকুরের শরীর নাপাক। সুতরাং কুকুরের গায়ে যদি নিজের শরীর বা কাপড় লেগে যায় তাহলে তা নাপাক হয়ে যাবে।

আর কুকুরের শরীর যদি ভেজা থাকে তাহলে নাপাকী আরো বৃদ্ধি পায়। এ অবস্থায় যদি কুকুরের গায়ের সাথে নিজের শরীর বা কাপড় লাগে তাহলে আরো বেশি নাপাক হবে।

এটি একটি ভুল ধারণা। কুকুরের লালা নাপাক কিন্তু কুকুরের শরীর নাপাক নয়। সুতরাং কুকুর যদি কারো শরীর অথবা কাপড় ছুঁয়ে দেয় তাহলে তা নাপাক হবে না, যদিও কুকুরের শরীর ভেজা থাকে। আর কুকুরের গায়ে যদি নাপাকী লেগে থাকে সেটা ভিন্ন কথা।

২.নামাযের সময় মহিলাদের একটি চুল বেরিয়ে থাকলেও কি নামায হবে না

কিছু কিছু মানুষের ধারণা, নামায অবস্থায় যদি কোনো মহিলার একটি চুল বের হয়ে থাকে তাহলেও নামায হবে না। তাদের এ ধারণা ঠিক নয়।

নামাযে একটি দুইটি চুল বের হয়ে গেলে নামাযের কোনো ক্ষতি হবে না। কেননা সতরের ক্ষেত্রে মহিলাদের মাথার সমস্ত চুল এক অঙ্গ হিসেবে গণ্য। সুতরাং মাথার সমস্ত চুলের এক চতুর্থাংশ বা তার বেশি যদি তিনবার সুবহানা রাবিক্ষয়াল আযীম’ বলা পরিমাণ বের হয়ে থাকে তাহলে নামায ফাসেদ হবে; অন্যথায় নয়।

উল্লেখ্য, নামায পড়তে হবে সমস্ত মাথা ঢেকে পূর্ণ সতর্কতার সাথে; যেন চুলের কোনো অংশ বের না হয়ে যায়। -ফাতাওয়া শামী ১/৪০৯; ফাতহুল কাদীর ১/২২৬

৩.কুরআন তিলাওয়াত বা অন্য আমলের নিয়তে অযু করলে কি সে অযু দিয়ে নামায পড়া যাবে না?
কোনো কোনো মানুষকে বলতে শোনা যায়- কুরআন তিলাওয়াতের জন্য অযু করলে সে অযু দিয়ে নামায পড়া যাবে না! এটি একটি ভুল মাসআলা।

কুরআন তিলাওয়াতের জন্য অযু করলে সে অযু দিয়ে নামায পড়তে কোনো বাধা নেই। এমনকি যে কোনো নিয়তে কিংবা কোনো আমলের নিয়ত ছাড়া অযু করলেও সে অযু দিয়ে নামায আদায় করা যাবে। উল্লেখ্য, অজুতে নিয়ত করা সুন্নত। আল কাউসার।

লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ