রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

শপথ নিলেন জিসিসি মেয়র জাহাঙ্গীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ নিয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে বেলা ১১টায় এই শপথ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে শপথ বাক্য পাঠ করান। এছাড়া কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন।

গত ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার পর তিনি হয়েছেন এই মহানগরীর দ্বিতীয় নগরপিতা। এ সিটিতে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিয়েছেন ভোটাররা।

এই সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে চার লাখ ১০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পান এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান: অন্য দলগুলোর ফল প্রত্যাখ্যান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ