বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামে বিনামূল্যে হাদিস ও ইসলামি গ্রন্থ মুখস্থকরণ কোর্সের ঘোষণা ‘কলরবের প্রতিটি সুরে আজও জীবন্ত উস্তাদ আজাদ’ ‘উম্মাহর বহুমাত্রিক প্রয়োজন পূরণে আলেমদের ভূমিকা রাখতে হবে’ খুলনায় নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববিতে খুতবা দেবেন যে দুই শায়খ ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তির ১৪ দফা ছাত্র জমিয়ত বাংলাদেশ: ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অনুমোদন মসজিদে নববিতে আপনিও সংগ্রহ করতে পারেন বিনামূল্যে কুরআন  ইসলামাবাদে সমাঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান

কামরানের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ: ৮০ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার রাতে যুবলীগ নেতা ফারুক আহমদ বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-২০ জনের বিরুদ্ধে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় এ মামলা করেন।

এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আসামিদের গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে নগরের চৌখিদেখি এলাকায় বদর উদ্দিন আহমদের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন কামরান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা। তবে এ হামলায় কেউ হতাহত হননি।

আরও পড়ুন: সিলেটে আ.লীগ প্রার্থী কামরানকে জাপার সমর্থন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ