সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফিরোজ আল মামুনের ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুরবানির বার্তা
ফিরোজ আল-মামুন

আমাদের গাঁয়ে আছে, মর্জিনা খালা
ভালো নেই ঘরবাড়ি, খাবারের থালা।

কষ্টের মাঝে তবু, ছাগলের পাল
নিজে এনে ঘাস দেয়, ধরে তার হাল।

বছর ঘুরে যবে, আসে কুরবানি
প্রস্তুত রাখে তিনি, নিজ ছাগখানি।

চোখের অশ্রু নিয়ে, বিতরণী পায়
গোশত ভাগ করে, যেদিকেই যায়।

পৃথিবীর উল্লাস, সব তার মাঝে
কুরবানি তার চলে, তার দেওয়া সাজে।

এইদিকে কুদ্দুস, ব্যাংক কারবারি
অঢেল জমি আছে, বড় বড় বাড়ি।

ঈদ এলে মার্কেটে, ছুটে যায় সব
সবচেয়ে বড় গরু, দেখে তিনি খব।

গর্বে বুক ফুলে বেড়ে যায় দেড়
আয়োজন বড় এক, সবে পায় টের।

ঈদের মাঠে তিনি, বড় বড় হাকে
নামকরা কসাইকে, নিজ ভাগে ডাকে।

আগেই বলে রাখে, গোশতের কথা
একটু কেউ পেলে, দুঃখের ব্যথা।

জায়গা অনেক আছে, ফ্রিজ বড় বড়
যেন পায় সব গোশত, একসাথে জড়ো।

হয় যদি বেশি কভু, ডেকো মিসকিন
সাথে থেকে বাজিও, দয়ালুর বীণ।

এই কি কুরবানি, খোদা নিবে মেনে
কেনইবা করে তারা, সবে তবে জানে।

তবুও বলছি আমি, ছড়া ভাষা দিয়ে
কুরবানি হতে হবে, সন্তুষ নিয়ে

খোদা যেন খুশি হয়, তোমার ত্যাগে
জেনে রেখো সুখ নেই, একাএকা ভোগে।

এক কবিতার কারণে পাঁচ বছর জেল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ