বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ কোটি ৪০ লাখ ইউরো সহায়তার দেবে ‘ইইউ’ সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের শপথ ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত লন্ডনে গাজার সাংবাদিক সাজি হামদানের আবেগঘন সাক্ষ্য সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদ সেনাপ্রধানের জগন্নাথে খেলাফত ছাত্র মজলিসের ফ্রি আই কেয়ার ও ভিশন স্ক্রিনিং ক্যাম্প ড. শোয়াইব আহমদের পৃষ্ঠপোষকতায় ৩৯ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ সরকারি নিবন্ধন পেল মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফিরাকে বাতিলার অপতৎপরতা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু সংসদে মাথা নুয়ে ‘প্রবেশ-বাহির’ আইন বাতিল ঘোষণা

‘নাস্তিক আসাদ নুরের ফাঁসির দাবীতে হেফাজতের বিক্ষোভ সফল করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে কুখ্যাত নাস্তিক আসাদ নুরকে পুনরায় গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে হাটহাজারী উপজেলা হেফাজতের উদ্যোগে আগামীকাল বাদজুমা স্থানীয় ডাকবাংলো চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার জন্য তাওহিদী জনতার প্রতি আহবান জনিয়ে বলেছেন, আসাদ নুর একজন আত্মস্বীকৃত নাস্তিক। সে পবিত্র কুরআন নিয়ে জঘন্য অবমাননাকর উক্তি করেছে।

ইসলাম ধর্ম, প্রিয় নবীজি সা. উম্মাহাতুল মু'মিনিন এবং ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়ে প্রকাশ্যে কটুক্তি করেছে। সে একজন কট্টর নাস্তিক। সরকার কিছুদিন পূর্বে তাকে গ্রেফতার করেছিল। কিন্তু কয়েক দিন আগে রাতের আঁধারে তাকে ছেড়ে দিয়েছে।

সরকার ধর্মপ্রাণ জনগণের দাবীকে উপেক্ষা করে কাদের খুশী করার জন্য ছেড়ে দিল তা আমাদের বুজতে বাকী নেই।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

তিনি বলেন, সরকার এক আসাদ নুরকে জেল থেকে মুক্তি দিয়ে অন্য নাস্তিকদের সাহস বাড়িয়ে দিয়েছে।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আরো বলেন, আসাদ নুর ছাড়া পেয়ে প্রকাশ্যে নাস্তিকতা ছড়াচ্ছে। নাস্তিকদের সাথে আড্ডায় মেতেছে উঠেছে। আল্লাহ, মহানবী সা., কুরআন অবমাননা কারীদের ফাঁসিতে না দিয়ে তাদের নিরাপদে বিচরণের সুযোগ দিয়ে ৯২% ভাগ মুসলমানদের অন্তরে চরমভাবে আঘাত করা হয়েছে। যা কোন মু'মিন মুসলমান মেনে নিতে পারে না।

তিনি অবিলম্বে কুলাঙ্গার, নাস্তিক আসাদ নুরকে পুনরায় গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

ইসলাম অবমাননা: ব্লাসফেমি আইন নাকি ফৌজদারি দণ্ডবিধি?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ