মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মোদিকে হারিয়ে মমতার হ্যাটট্রিক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সব জেলাকে ছাড়িয়ে এবারও ভারতের কেন্দ্রীয় সরকারের রিপোর্টে একশো দিনের কাজে পশ্চিমবঙ্গের স্থান সবার ওপরে। পর পর তিনবার এই স্বীকৃতি পেল বাংলা।

এর আগে বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের হারিয়ে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুদিনের মধ্যেই মমতার বাংলা একশো দিনের কাজে সেরার হ্যাটট্রিক করে ফেলল।

একশো দিনের কর্মপরিকল্পনা কার্যকরে সবচেয়ে এগিয়ে পূর্ব বর্ধমান ও কোচবিহার জেলা। একশো দিনের কাজে সেরা হওয়ার পাশাপাশি জল সংরক্ষণেও বাংলা দ্বিতীয় স্থান লাভ করেছে। এই প্রকল্পে এবারই প্রথম সেরা দুয়ের মধ্যে থাকল বাংলা। এটাও একটা পালক বাংলার সাফল্যের মুকুটে।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

বাংলার এ সম্মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনি আপ্লুত, তেমনি তিনি এই পারফরম্যান্সের জন্য সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সকলের ঐকান্তিক প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে। সবাইকে ধন্যবাদ। আমাদের আরও ভালো কাজ করতে হবে। আরও এগিয়ে যেতে হবে। সমস্ত প্রকল্পেই সেরা হতে হবে। প্রমাণ করে দিতে হবে, উন্নয়নের বিকল্প কিছু হয় না।’

আরও পড়ুন-

আল্লাহ বলেছেন তাঁর সাথে ব্যবসা করলে প্রফিট হবে পাক্কা ১০ গুণ!
পরিতৃপ্তির ছোট্ট এক গল্প!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ