শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হাদিসে বর্ণিত কবর জিয়ারতের পদ্ধতি ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথীবির সকল মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের অনেকেরই নিকটজন পৃথিবী ছেড়ে অনন্ত জগতের পথে পাড়ি জমিয়েছেন। আমরা জানি না তাদের সাথে আল্লাহর মুআমালা কি হয়েছে। তাদের জন্য আমাদের হৃদয় কাঁদে। আমরা তাদের কবরের কাছে যাই। তাদের জন্য আল্লাহর কাছে দু’আ করি।

এ কবর জিয়ারতেরও রয়েছে নবীজির দেখিয়ে যাওয়া কিছু পদ্ধতি। কিছু দোয়া। আসুন কবর জিয়ারতের দোাগুলো জেনে নেওয়া যাক।

কবর যিয়ারতের দুআ পাঠ করা-

বুরাইদা রা. হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ কবর যিয়ারত করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে এই দুআটি পড়তে বলতেন:

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ

“কবর গৃহের হে মুমিন-মুসলিম অধিবাসীগণ,আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ চাইলে আমরাও আপনাদের সাথে মিলিত হব। আমি আমাদের জন্য এবং তোমাদের জন্য আল্লাহর নিকট নিরাপত্তা কামনা করছি। ” (সহীহ মুসলিম, হাদীস নং ১৬২০)

অত:পর মৃতদের গুনাহ-খাতা ও ভুলত্রুটি মোচনের জন্য আল্লাহর নিকট দুআ করা। যেমন কুরআনে যে আল্লাহ তায়ালা মৃতদের জন্য দুআ শিখিয়েছেন। তিনি বলেন: رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ

“হে আমাদের প্রতিপালক আমাদেরকে এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করে দাও যারা ঈমানের সাথে আমাদের আগে (দুনিয়া) থেকে চলে গেছে। ” (সূরা হাশর: ৫৯)

আল্লাহ তায়ালা আরও বলেন: وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ

“ক্ষমা প্রার্থনা কর নিজের জন্য এবং মুমিনদের জন্য। ” (সূরা মুহাম্মাদ: ৪৭)

সুনানে আবূ দাঊদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাফন ক্রিয়া শেষ করে কবরের পাশে দাঁড়িয়ে সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, اسْتَغْفِرُوا لأَخِيكُمْ وَسَلُوا لَهُ التَّثْبِيتَ فَإِنَّهُ الآنَ يُسْأَلُ

“তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও। দুআ কর যেন সে স্থির থাকতে পারে। কারণ, তাকে এখনই প্রশ্ন করা হবে।”(আবু দাঊদ, হাদীস নং-২৮০৪)

সহজে পালনীয় ৫টি সুন্নত

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/